অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে।শনিবার (২০ জুন)

2026-06-20T20:46:55+00:00
2026-06-20T20:46:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অপপ্রচারের রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪৫)
যুবদলের প্রতিবাদ সমাবেশ
X

যুবদলের প্রতিবাদ সমাবেশ

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়েছে।

শনিবার (২০ জুন) প্রথমে রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল বের হয়ে তেজগাঁও সাতরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, কোনো সংসদ সদস্য হিজাব নিয়ে আপত্তিকর মন্তব্য করেননি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হচ্ছে। তিনি জামায়াতকে এখান থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আব্দুল মোনায়েম মুন্না ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি না করারও আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা রাখে। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম যুক্ত করেছিলেন। তাই এই দল কখনো ইসলামবিরোধী হতে পারে না।

যুবদলের সভাপতি জানান, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল এর কঠোর রাজনৈতিক জবাব দেবে।

কর্মসূচিতে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর গবেষণাবিষয়ক কর্মকর্তা আব্দুস ছাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি আব্দুর রহমান সানি, যুবদল নেতা শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, হাবিবুর রহমান মীম, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy