রাশেদ খাঁনকে রেখে আসব ডোনাল্ড ট্রাম্প নামে গরুর পাশে: হানজালা

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বিএনপি নেতা রাশেদ খাঁনকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রসাত্মক ও ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর)

2026-06-21T17:11:16+00:00
2026-06-21T17:11:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাশেদ খাঁনকে রেখে আসব ডোনাল্ড ট্রাম্প নামে গরুর পাশে: হানজালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ৫৮)
বিএনপি নেতা রাশেদ খাঁন ও সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা
X

বিএনপি নেতা রাশেদ খাঁন ও সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা

বিএনপি নেতা রাশেদ খাঁনকে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রসাত্মক ও ব্যঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। গত শনিবার (২০ জুন) রাশেদ খাঁনের দেওয়া পোস্টের জবাবে আজ রোববার (২১ জুন) বেলা দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন হানজালা।

পোস্টে এমপি হানজালা লেখেন, রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকব বাঘের সাথে—বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!

বিএনপি নেতাকে কটাক্ষ করে তিনি আরও লেখেন, আর রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে এক গরুর পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে!

স্ট্যাটাসের শেষে রসিকতা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদ্দেশ্যে এই সংসদ সদস্য লেখেন, চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ—গরুটা যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে!

এর আগে শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিএনপি নেতা রাশেদ খাঁন লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণীটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কিভাবে এমপি হলো?

তিনি বলেন, এর আগে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছিলো আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না। আওয়ামী আমলে এদের এসব গর্জন তো দেখিনি। এরা তখন কোথায় ছিলো? আজকাল এসব লোকদের এতো বেশি ঔদ্ধত্য যে, সরকারি দলের লোকজনকে এরা আওয়ামী জামানার বিরোধীদলের মত ট্রিট করে।

‘হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে ওরাই ক্ষমতায় আর বিএনপি বিরোধীদলে। বিএনপির দুর্ভাগ্য যে, এদের হজম করা লাগছে। রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত ঐ বিএনপি নেতা এমপি নামক অদ্ভুত প্রাণীটাকে কানের নীচে দুই পাঁচটা লাগিয়ে দিতো’ লেখেন বিএনপি এই নেতা।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy