হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে থামানোর উপায়ও আমাদের জানা আছে’: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপি নেতা রাশেদ খাঁন মন্তব্য করেছেন, কিছু ব্যক্তি এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘মানুষখেকো হায়েনার’ মতো আচরণ

2026-06-22T14:33:00+00:00
2026-06-22T14:33:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে থামানোর উপায়ও আমাদের জানা আছে’: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৩০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বিএনপি নেতা রাশেদ খাঁন মন্তব্য করেছেন, কিছু ব্যক্তি এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘মানুষখেকো হায়েনার’ মতো আচরণ করছে। 

তিনি বলেন, যখন অনেকে শেখ হাসিনার সমর্থনে সক্রিয় ছিলেন, তখন বিএনপি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এ কারণে নানা নির্যাতনও সহ্য করেছে। রাশেদ খাঁনের দাবি, যারা এখন বিএনপির কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলার সক্ষমতা বিএনপির রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ খেকো হানজালারা হায়েনা হয়ে উঠতে চাইলে, হায়েনাকে থামানোর ঔষধও আমরা জানি।

সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে লেখেন, ‘আওয়ামী ফ্যাসিস্টদের সাথে মিলেমিশে থাকা হানজালা এখন বাঘের সাথে চিড়িয়াখানায় থাকতে চায়! হ্যাঁ, গণঅভ্যুত্থানের সময় যারা ফ্যাসিস্ট স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলে এসেছিলো, আমরা কিন্তু আন্দোলনে নাই! তারা আবার নাকি এখন বাঘের সাথে থাকতে চায়! বিশাল বিপ্লবী রয়েল বেঙ্গল টাইগার! অথচ এই বিপ্লবীর হুংকার তো ৫ আগস্টের আগে কখনো শুনি নাই! তখন বিড়াল হয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সোফায় গিয়ে বসে থাকতো!’

রাশেদ খাঁন আরও লেখেন, ‘এখন বেশি বেশি মেকি হুংকার দিলে ফ্যাসিস্টদের সাথে বিচরণের অপরাধে প্রকৃত বাঘ কিন্তু এদের কলিজাও ছিড়ে খেতে দ্বিধা করবেনা। আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উড়ে আসা বসন্তের কোকিল নয়। দুই দিনের বৈরাগী এসব হানজালারা যেসময় ফ্যাসিস্ট স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় হাজিরা দিতো, আমরা সেসময় কোর্টে হাজিরা দিতাম।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy