ধানমন্ডি ৩২সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজনীতি

পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন

2026-06-23T10:24:38+00:00
2026-06-23T10:24:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধানমন্ডি ৩২সহ রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে জামায়াতের একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ঢাকা মহাগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি এলাকার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের টনি টাওয়ারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। এছাড়া সকাল ১১ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে একটি মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে সকালে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাসির উদ্দীন, জামায়াত নেতা আশরাফুল আলম, ডা.মাঈনুদ্দিন ও সাইফুল কাদের প্রমুখ। আরো কয়েকটি স্থানে মিছিল হওয়ার কথা রয়েছে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy