এস এম ফরহাদকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ভাইরাল

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার

2026-06-24T11:18:18+00:00
2026-06-24T11:18:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
এস এম ফরহাদকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:১৮ এএম   (ভিজিট : ১৯৮৪)
জান্নাতুল ফেরদৌস সানজিদা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ
X

জান্নাতুল ফেরদৌস সানজিদা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সানজিদা। তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

মঙ্গলবার (২৩ জুন) ফেসবুকে ছবি শেয়ার করে সাঞ্জিদা তার ক্যাপশনে স্বামী ফরহাদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘ইউ আর দ্য নূর অফ মাই আইজ অ্যান্ড পিস অফ মাই হার্ট।’ (তুমি আমার চোখের নূর এবং হৃদয়ের প্রশান্তি)। সঙ্গে একটি লাল ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

শেয়ার করা ছবিটিতে দেখা যায়, এস এম ফরহাদ চশমা ও হেডফোন পরিহিত অবস্থায়, চমত্কার একটি ঐতিহ্যবাহী পাঞ্জাবি লুকে বিমানে বসে আছেন। 

ছাত্ররাজনীতি ও প্রাত্যহিক ব্যস্ততার বাইরে দেশের দুই শীর্ষ ছাত্র সংসদের এই দুই প্রতিনিধির এমন মধুর ও রোমান্টিক মুহূর্ত নেটিজেনদের বেশ নজর কেড়েছে।

উল্লেখ্য, এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস হিসেবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পদক। অন্যদিকে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাঞ্জিদাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন সক্রিয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের প্রধান দুই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রনেতার এই সুন্দর মেলবন্ধন ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক সাড়া ফেলছে। অনেকেই এই দম্পতির সুন্দর ও সুখী ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy