৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত জোটের

অনলাইন ডেস্ক

রাজনীতি

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত জোট।আজ বৃহস্পতিবার (২৫ জুন)

2026-06-25T13:52:38+00:00
2026-06-25T13:52:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত জোটের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৫২ পিএম   (ভিজিট : ৭৮)
সংবাদ সম্মেলনে কথা বলছেন হামিদুর রহমান আযাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
X

সংবাদ সম্মেলনে কথা বলছেন হামিদুর রহমান আযাদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ ও জনসচেতনতা তৈরি করতে ৩৬ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত জোট।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে মগবাজারের সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি। এতে ১ থেকে ১৫ জুলাই জেলা শহরগুলোতে সেমিনার; ২৩,২৪,২৫ চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন। 

জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ ও ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

সংবাদ সম্মেলন হামিদুর রহমান আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবার এক দলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার সকল ব্যবস্থা করেছে বিএনপি। ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিটর বসিয়ে বিচার বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে। দেশের শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy