হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯৮ হাজার

বুলেটিন ডেস্ক

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে

2026-06-27T17:39:12+00:00
2026-06-27T17:45:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হামে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৯৮ হাজার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৫:৪৫ পিএম  (ভিজিট : ৩৬)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭০৮।

আজ শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়,  শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৪৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১১ হাজার ৫৯৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮১ হাজার ৯৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy