প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ২০৩)

X
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ। তারা চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে একটি আবেদন পত্র জমা দিয়েছেন।
পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে ব্যাপক অনিয়ম পদ বাণিজ্যের অভিযোগ তুলেছেন।তারা বলেন দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ত্যাগী ও পরীক্ষিত যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ কে বাদ দিয়ে এবং রাজনীতিতে দীর্ঘদিন অনিয়মিত নিষ্ক্রিয় ও বিতর্কিতদের দিয়ে কমিটি করেছেন।
নিষ্ক্রিয় অর্পিত ব্যক্তিদের তথ্যপত্র তুলে ধরতে এবং ও পরিক্ষিতদের পড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে এবং নিজেদের বঞ্চনার কথা তুলে ধরতে তারা এই সাক্ষাতের আবেদন করেছেন। পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে যুবদলের সাংগঠনিক অভিভাবক জনতারিক রহমান তাদের বিষয়টি বিবেচনা করবেন এবং তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিলে সংগঠনের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দলে তাদের মূল্যায়নের দাবী জানাবেন।
এই সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোঃ হুমায়ুন কবির, সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সাজ্জাদ হোসেন উজ্জ্বল সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জাকির হোসেন খান সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মোঃ দুলাল হোসেন সাবেক সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,খালিদ মাহমুদ মাসুদ সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি,আবুল হাসান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আনোয়ার জাহিদ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,শরীফ মোহাম্মদ ফরহাদ দিপু সাবেক সহ-সভাপতি ছাত্রদল ঢাবি আরিফুল ইসলাম আরিফ সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,কাজী মেজবাউল আলম সাবেক সহ সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মুজাহিদুল ইসলাম সাবেক সহ-সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আজিজুল হক পাটোয়ারী সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,কোয়েল হোসেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,সবুর খান সাগর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,স্বপন মন্ডল সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মিরাজ আজিম সাবেক ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মাজেদুল ইসলাম মাসুম সাবেক সহ ক্রিড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, রবিউল হাসান আরিফ সাবেক সহ ক্রিড়া সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,মহিবুল্লাহ জয় সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,এম কামরুল হাসান সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,জসীম উদ্দিন শোভন সাবেক ছাত্রদল নেতা ঢাবি,ফরিদ খান সাবেক সহ সভাপতি ছাত্রদল ঢাবি,রোকনুজ্জামান রোকন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, খলিলুর রহমান জনি সাবেক সদস্য ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আমিনুল হক কাকন সাবেক ছাত্রদল নেতা জবি,কবির আহমেদ সাবেক সাধারণ সম্পাদক আইইআর ঢাবি,নজরুল ইসলাম নজরুল সাবেক ছাত্রনেতা জবি,দুলাল মাতব্বর সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর পূর্ব,মানিক হোসেন সাবেক ছাত্রদল নেতা মহানগর পশ্চিম,মহিউদ্দিন বেগ সুজন সাবেক ছাত্রদল নেতা ঢাবি, অ্যাডঃ ইমরান সাবেক ছাত্রদল নেতা জবি।ঢাবি সাবেক ছাত্রদল নেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন।