‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রহস্যময় ও

2026-07-01T21:20:15+00:00
2026-07-01T21:20:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ৪১)
সাবেক মুখপাত্র উমামা ফাতেমা
X

সাবেক মুখপাত্র উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রহস্যময় ও ব্যঙ্গাত্মক ভাষায় দেওয়া ওই পোস্টে তিনি ‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট’ দেওয়ার কথা উল্লেখ করেছেন।

আজ বুধবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে উমামা লেখেন, ‘‘জুলাইয়ের এই এক মাস জুলাই সবার থাকবে, ঠিকাছে?’’

এরপর তিনি আরও লেখেন, ‘‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে— ‘জুলাইয়ের ফিনিক্স পাখি’, ‘জুলাইয়ের আবাবিল পাখি’, ‘জুলাইয়ের ইমাম’, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড’।’’

‘‘কেমন লাগল আইডিয়াটা?’’—বলে পোস্টের শেষদিকে প্রশ্নও রাখেন তিনি।

তবে এই পোস্টে তিনি ঠিক কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

উমামা ফাতেমার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ এর অন্তর্নিহিত বার্তা নিয়ে নানা ব্যাখ্যা দিচ্ছেন।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy