জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয় দায়িত্ব: সারজিস

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সরকারি গেজেট দ্রুত হালনাগাদের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

2026-07-02T11:24:00+00:00
2026-07-02T11:24:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয় দায়িত্ব: সারজিস
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৩৬)
সারজিস আলম
X

সারজিস আলম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সরকারি গেজেট দ্রুত হালনাগাদের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য ও ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এখনো যেসব শহীদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো যাচাই-বাছাই করে দ্রুত গেজেটভুক্ত করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে কমপক্ষে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (ACLED)-এর তথ্য ব্যবহার করে বিবিসির করা বিশ্লেষণেও প্রায় একই ধরনের তথ্য উঠে এসেছে। সেখানে ১ হাজার ৩৮৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

তবে সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, সরকারের গেজেটভুক্ত তথ্য অনুযায়ী ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে নিহতের সংখ্যা ৮৩৪ জন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গতকালকেও আমার এমন দুটি পরিবারের সঙ্গে কথা হয়েছে, যাদের পরিবারের শহীদ হওয়া মানুষটির নাম এখনো গেজেটেড হয়নি।’

এ প্রসঙ্গে তিনি বর্তমান সরকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া যে সকল ভাই-বোনদের নাম এখন পর্যন্ত গেজেটেড হয়নি, তাদের নাম যত দ্রুত সম্ভব সকল তথ্য যাচাইপূর্বক সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করুন।’

স্ট্যাটাসের শেষাংশে সারজিস আলম বলেন, ‘জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।’





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy