ব্যারিস্টার ফুয়াদকে যে কারণে ক্ষমা চাইতে বললেন নাছির!

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল

2026-07-02T18:12:03+00:00
2026-07-02T18:12:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্যারিস্টার ফুয়াদকে যে কারণে ক্ষমা চাইতে বললেন নাছির!
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৪০)
ব্যারিস্টার ফুয়াদ ও ছাত্রদল নেতা নাছির
X

ব্যারিস্টার ফুয়াদ ও ছাত্রদল নেতা নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের ভুল ব্যাখ্যা’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে তিনি ঢাবি নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাছির উদ্দীন নাছির এসব কথা বলেন।

তিনি পোস্টে লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদদের এতো আক্রোশের কারণ কী? কারণ একটাই৷ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী৷’

তিনি আরও লিখেন, ‘১৯৪৭-এর দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন,  ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ ও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম, ১৯৯০-এর  স্বৈরাচারবিরোধী আন্দোলন- সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের ঠিক প্রান্তে, ঠিক দিকে৷ আর ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিপক্ষে, ইতিহাসের ভুল প্রান্তে৷ এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন৷’

ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে নাছির উদ্দীন নাছির আরও লিখেন, ‘ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের ভুল ব্যাখ্যা৷ এই বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি সত্ত্বর এই বক্তব্য তাকে প্রত্যাহার করে নিতে হবে৷’





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy