রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্বে বরখাস্ত সেই জামায়ত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়মের ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য

2026-07-03T22:55:17+00:00
2026-07-03T22:55:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্বে বরখাস্ত সেই জামায়ত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৫৫ পিএম   (ভিজিট : ৩৮)
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম
X

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম

সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়মের ঘটনায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

একই সঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে ভারপ্রাপ্ত উপজেলা আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের আলফালা সেন্টারে অনুষ্ঠিত রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ি উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন না। 

তার অনুপস্থিতিতেই জেলা আমির তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।

নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ পাওয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় প্রাথমিকভাবে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোটচাঁদপুরে সরকারিভাবে বাইসাইকেল বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জেলা জামায়াত সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy