গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

অনলাইন ডেস্ক

রাজনীতি

গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা

2026-07-05T11:55:55+00:00
2026-07-05T11:55:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৩৬)
পরিষদের সদস্য আবু হানিফ
X

পরিষদের সদস্য আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।

আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পাশাপাশি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy