জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বিভিন্ন ইস্যুতে মতবিনিময়

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে

2026-07-05T13:15:05+00:00
2026-07-05T13:15:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের বিভিন্ন ইস্যুতে মতবিনিময়
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ৭৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ বৈঠক ছিল ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণের পর স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট, বাংলাদেশ-স্পেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক এবং রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বহুমাত্রিক করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে স্পেন সরকারের অবস্থানেরও প্রশংসা করেন।

স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy