খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর একটি ফেসবুক পোস্টে উগ্র ডানপন্থী বা 'ফার-রাইট' গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক

2026-07-06T11:23:14+00:00
2026-07-06T11:23:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৩৫২০)
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম
X

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর একটি ফেসবুক পোস্টে উগ্র ডানপন্থী বা 'ফার-রাইট' গোষ্ঠীগুলোর তৎপরতা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। 

"খেলা শেষ, খোদা হাফেজ!" শিরোনামের এই পোস্টে তিনি মব সন্ত্রাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক স্বার্থে চরমপন্থীদের ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন।

আজ সোমবার দেওয়া তাঁর এই দীর্ঘ ও ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

"খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনী বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!

কিন্তু, গত দুই বছর কিভাবে ফার-রাইট এলেমেন্টস কথিত রাইট-উইং কুশীলবদের দ্বারা সৃষ্ট-পুষ্ট হইল, সেকুলার- মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই নিয়ে বীতশ্রদ্ধা তৈরিতে ভূমিকা রাখলো এবং কাদের আস্কারায়-'শরিকানা'য় এসকল ফার-রাইট এলেমেন্টস জুলাইকে একটা 'ইসলামি'- 'ঐতিহ্যবাদী'- 'পুনর্জাগরণবাদী' বিপ্লব বানানোর স্বার্থে অনলাইনে-অফলাইনে বেমেসাল মব-নৈরাজ্য চালালো- সেসব আশা করি বিজ্ঞজন বলা শুরু করবেন।

আমি গত বছরের শুরু থেকেই এসব ফার-রাইট গুন্ডাতন্ত্র আর ডিজিটাল মবের বিরুদ্ধে বলেছি। সেজন্য কুশীলবদের চক্রান্ত এবং ফুটসোলজারদের দৌরাত্ম্য কম সহ্য করতে হয়নি।

সামনের দিনগুলি সবার জন্য রেকনিঙ এর।"

সাবেক এই উপদেষ্টার মতে, একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয় নিজেদের "নির্বাচনী বৈতরণী পার করার জন্য" চরমপন্থী বা ফার-রাইট উপাদানগুলোকে ভাড়াটে (মার্সেনারি) হিসেবে ব্যবহার করেছে। কাজ উদ্ধার বা নির্বাচন শেষ হতেই এখন সেই বলয়টি এদের থেকে হাত ধুয়ে ফেলছে।

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে একটি সর্বজনীন আন্দোলনের পরিবর্তে একটি নির্দিষ্ট 'ইসলামি' বা 'পুনর্জাগরণবাদী' বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এর ফলে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই আন্দোলন নিয়ে এক ধরনের বীতশ্রদ্ধা তৈরি হয়েছে বলে দাবি তার।

দেশের বিভিন্ন মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সাম্প্রতিক মব সন্ত্রাসের পেছনে এই ফার-রাইট গুন্ডাতন্ত্রকে দায়ী করেছেন মাহফুজ আলম। একই সাথে জানান, গত বছর থেকেই এই ডিজিটাল মব ও চক্রান্তের বিরুদ্ধে কথা বলার কারণে তাঁকে নানামুখী হেনস্তা ও দৌরাত্ম্য সহ্য করতে হয়েছে।

পোস্টের শেষে "সামনের দিনগুলি সবার জন্য রেকনিঙ (হিসাব-নিকাশের) এর" বলে তিনি এক প্রকার হুঁশিয়ারি বা সতর্কবার্তা দিয়েছেন তিনি।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy