জুলাইকে ‘কটূক্তি’ করে চাকরি হারালেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া

জুলাই অভ্যুত্থান নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ

2026-07-06T16:45:42+00:00
2026-07-06T17:08:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাইকে ‘কটূক্তি’ করে চাকরি হারালেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৬ ৫:০৮ পিএম  (ভিজিট : ৪০)
জিনাত জোয়ার্দার রিপা
X

জিনাত জোয়ার্দার রিপা

জুলাই অভ্যুত্থান নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিইউবিটি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিইউবিটি কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধির ক্ষেত্রে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততার (যে কোনো রূপে) প্রতি শূন্য সহনশীলতার নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার কারণে, আপনাকে ৫ জুলাই, ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিইউবিটির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। 
রিপার সেই ফেসবুক পোস্ট

রিপার সেই ফেসবুক পোস্ট

এই বরখাস্তের আদেশ তখনই কার্যকর হবে যখন তদন্ত সম্পন্ন হবে, শৃঙ্খলা কমিটির সুপারিশ আসবে এবং বিইউবিটি সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ পাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে আপনাকে বিইউবিটি ক্যাম্পাসের বাইরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আপনাকে অবিলম্বে সমস্ত দাপ্তরিক নথি, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে কোনো সম্পত্তি রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এর আগে, জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করে একটি ফেসবুক পোস্ট দেন জিনাত জোয়ার্দার রিপা। তার সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy