খামেনীর জানাজায় নাসিরুদ্দিন পাটোয়ারীর খাবার বিতরণ

অনলাইন ডেস্ক

রাজনীতি

ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজাকে কেন্দ্র

2026-07-07T13:09:13+00:00
2026-07-07T13:09:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খামেনীর জানাজায় নাসিরুদ্দিন পাটোয়ারীর খাবার বিতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১:০৯ পিএম   (ভিজিট : ৯৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের পবিত্র নগরী কোমে অনুষ্ঠিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনেয়ীর জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম ঘটে। 

শহরের বিভিন্ন সড়ক, প্রান্তর ও সেবাকেন্দ্রজুড়ে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে আগত মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।

সেই মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ফল, কেক, নাস্তা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে তারা বাংলাদেশিদের মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশি শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নিজ হাতে ফল ও কেক বিতরণ করেন, মানুষের সেবায় যুক্ত হন এবং তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করেন।

বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ ও সম্মিলিত সেবার চিত্র সত্যিই অনুপ্রেরণাদায়ক।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy