জুলাইয়ের আসল ‘মাস্টারমাইন্ড’ কে, জানালেন সাবেক শিবির সভাপতি

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বুঝিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজেকে জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ উপাধি

2026-07-07T19:17:01+00:00
2026-07-07T19:17:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাইয়ের আসল ‘মাস্টারমাইন্ড’ কে, জানালেন সাবেক শিবির সভাপতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১০৮)
শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম
X

শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বুঝিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজেকে জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ উপাধি আদায় করেছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলামের। তিনি বলেন, মাস্টারমাইন্ড উপাধি নিয়ে পরিস্থিতি এমন জায়গায় ঠেকলো— শব্দটাই একটা নেগেটিভ ও ভিলেন ন্যারেটিভে পরিণত। 

আজ নিজের ফেসবুকে `জুলাইয়ের 'মাস্টারমাইন্ড' বা 'মহানায়ক’!!' শিরোনামে এক স্ট্যাটাসে এই দাবি করেন শিবিরের সাবেক এই সভাপতি।

ফেসবুক পোস্টে জাহিদ লিখেন, জুলাইকে প্রশ্নবিদ্ধ ও ঐক্যবদ্ধ স্পিরিটকে নষ্ট করার জন্য এই ২টি শব্দ অনেকাংশে দায়ী। জুলাই পরবর্তী অল্পকিছুদিনের মধ্যে জনাব মাহফুজ আলম একটা টেকনিক নিলেন— ড. মুহাম্মদ ইউনুসকে বুঝিয়ে উনার মাধ্যমে জাতিসংঘে নিজেকে জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ ঘোষণা দিলেন। এরপর দেখলাম অনেকেই বিভিন্নভাবে নিজেদেরকে মাস্টারমাইন্ড দাবি করা শুরু করলেন। পরিস্থিতি এমন জায়গায় ঠেকলো— মাস্টারমাইন্ড শব্দটাই একটা নেগেটিভ ও ভিলেন ন্যারেটিভে পরিণত হলো।

তিনি বলেন, কিছু সমন্বয়ক জুলাইকে আওয়ামী স্টাইলে ৭১-এর মত বিজনেস কার্ড হিসেবে ব্যবহার করে 'সমন্বয়ক' শব্দটিকে হিরোইক পজিশন থেকে একটা লজ্জাজনক শব্দে ঠেলে দিলেন। ব্যক্তিত্বসম্পন্ন কেউ আর সমন্বয়ক পরিচয় না দিয়ে 'জুলাই যোদ্ধা' পরিচয় দিতে লাগলেন। গতকাল সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা হলো। শুরুতেই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু একটি ভিডিও নজরে আসলো, যেখানে জনাব সারজিস আলম আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জুলাইয়ের 'মহানায়ক' হিসেবে উপস্থাপন করলেন। আমি জানি না এই 'মহানায়কের' শানে নুযুল কী?

তিনি লিখেছেন, জুলাইয়ের ‘মহানায়ক’ হিসেবে কাউকে ঘোষণা দিতে হলে অবশ্যই শহীদদেরকে দিতে হবে। কারণ তারা হচ্ছে সেক্রিফাইসের সর্বোচ্চ বাস্তব সাক্ষ্য। এরপরে আসবে আহত ও পঙ্গুত্ব বরণকারী ভাই ও বোনেরা। এরপর পর্দার সামনে কিংবা অন্তরালে, দৃশ্য বা অদৃশ্য হয়ে ভূমিকা পালনকারী সকলে। জনাব নাহিদ ইসলাম সমন্বয়ক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন, ৩ আগস্ট সকল জুলাই যোদ্ধাদের পক্ষে শহীদ মিনারে ১ দফার ঘোষণা দিয়েছেন। এই এক দফার পিছনে জড়িয়ে আছে অনেক ইতিহাস, পলিসি, লজিস্টিক সাপোর্ট, শাহাদাত, রক্ত। নাহিদ ইসলামের অবদানকে বড় করতে গিয়ে তাকে মহানায়ক ঘোষণা দেওয়া— বোকামি ও জুলাইকে সবার করে ভাবতে না পারার প্রতিচ্ছবি।

তিনি আরও লেখেন, প্রকৃতপক্ষে জুলাই ছিল সকল মাজলুমের, সকল মুক্তিকামী জনতার। আমরা কেউ জুলাইয়ের 'মহানায়ক' বা 'মাস্টারমাইন্ড' পরিচয় দিতে চাই না। 





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy