ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) আপিল খারিজ করে দিয়েছে ফিফা।

2026-07-09T21:28:27+00:00
2026-07-09T21:28:27+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ৪৮)
মাইকেল ওলিসে।
X

মাইকেল ওলিসে।

প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসের দেখা হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) আপিল খারিজ করে দিয়েছে ফিফা। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে এই খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশোঁ।

শেষ ষোলোয় প্রতিপক্ষের খেলোয়াড় মাতিয়াস গালার্সার সঙ্গে তর্কাতর্কির পর, ওলিসকে হলুদ কার্ড দেখানো হয়। প্যারাগুয়ের মিডফিল্ডার মুখ চেপে ধরে মাটিতে পড়ে যান। যদিও রিপ্লেতে দেখা যায়, ওলিসে শুধু তার জার্সি টেনে ধরেছিলেন।

হলুদ কার্ড বাতিলের জন্য আপিল করাকে যথাযোগ্য মনে করেছিল এফএফএফ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করে তাকে বেলজিয়ামের বিপক্ষে খেলার অনুমতি দেওয়ার ফিফার আকস্মিক সিদ্ধান্তের প্রেক্ষিতে।

কিন্তু দেশোঁ বুধবার সংবাদ সম্মেলনে জানান, ফিফার কাছে করা তাদের আপিল খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার বস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওলিসে আরেকটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমি-ফাইনালে নিষিদ্ধ থাকতে হবে তাকে।

“ওলিসের হলুদ কার্ড নিয়ে কোনো পরিবর্তন আসেনি। আজ সকালে (বুধবার) আমরা ফিফার কাছ থেকে একটি সিদ্ধান্ত পেয়েছি যে, ওলিসের হলুদ কার্ডটি বহাল থাকবে।”
নিয়ম অনুযায়ী, শেষ বত্রিশ, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনাল- এই তিন ম্যাচের দুটিতে কোনো খেলোয়াড় হলুদ কার্ড পেলে, তার দল সেমি-ফাইনাল উঠলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সেই ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy