‘ইংল্যান্ডের সেরা খেলোয়াড়রা প্রিমিয়ার লিগে খেলে না’

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নয় ফুটবলার আছেন নরওয়ের বিশ্বকাপ দলে। তবে কোচ স্তলে সুরবাকেন মনে করছেন না, এর

2026-07-09T21:34:06+00:00
2026-07-09T22:00:28+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
‘ইংল্যান্ডের সেরা খেলোয়াড়রা প্রিমিয়ার লিগে খেলে না’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৫৩)
: ইংল্যান্ড ম্যাচের জন্য অনুশীলনে নরওয়ের ফুটবলাররা।
X

: ইংল্যান্ড ম্যাচের জন্য অনুশীলনে নরওয়ের ফুটবলাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা নয় ফুটবলার আছেন নরওয়ের বিশ্বকাপ দলে। তবে কোচ স্তলে সুরবাকেন মনে করছেন না, এর জন্য ইংল্যান্ডের বিপক্ষে কোনো সুবিধা পাবেন তারা। খোঁচা মেরে বলেছেন যে, টমাস টুখেলের সেরা খেলোয়াড়রা দেশের লিগে খেলেন না। কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় আগামী ১২ জুলাই তিনটায় (এএম) ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে।

নরওয়ের সবচেয়ে বড় দুই তারকা আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি) ও মার্টিন ওগেদোর (আর্সেনাল) খেলেন প্রিমিয়ার লিগে। অন্য দিকে আসরে ইংল্যান্ডের সেরা দুই খেলোয়াড়- হ্যারি কেইন খেলেন বুন্ডেসলিগা ও জুড বেলিংহ্যাম খেলেন লা লিগায়। ছয় গোল করে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার কেইন আছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। আর চারটি গোল করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বেলিংহ্যাম।

ইংল্যান্ড ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুরবাকেন। সেখানে উঠল হলান্ড, ওদেগোরসহ নয় জনের প্রিমিয়ার লিগে খেলার প্রসঙ্গ। এটাকে বড় করে দেখতে রাজি নন নরওয়ে কোচ। “জানি না, এটা সুবিধা কিনা। কিছু খেলোয়াড় অবশ্যই অনেক ইংলিশ খেলোয়াড়ের বিপক্ষে খেলেছে। সেরা দুই ইংলিশ ফুটবলার হয়তো প্রিমিয়ার লিগে খেলে না। তারা স্পেন ও জার্মানিতে খেলে। আপনি ব্যাপারটা এভাবেও দেখতে পারেন।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy