সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে পবিত্র কোরআনের সূরা মুলকের ২ নম্বর আয়াত তেলাওয়াত করে তার

2026-07-12T23:57:21+00:00
2026-07-12T23:57:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সূরা মুলকের তাফসির করলেন জামায়াত আমির, মুগ্ধ হয়ে শুনল সংসদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১১:৫৭ পিএম   (ভিজিট : ২৭)
ডা. শফিকুর রহমান
X

ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংসদে পবিত্র কোরআনের সূরা মুলকের ২ নম্বর আয়াত তেলাওয়াত করে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। রোববার আয়াতটির ব্যাখ্যা করার সময় সদস্য সদস্যরা মুগ্ধ হয়ে শুনছিলেন।

জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তাআলাই সেই মহান সত্তা, যিনি মানুষকে মৃত্যু এবং জীবন উপহার দিয়েছেন। আয়াতে আল্লাহ আগে মৃত্যুর কথা বলেছেন। জীবন ও মৃত্যু সৃষ্টির মূল উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা। এই নশ্বর পৃথিবীতে মানুষের অবস্থান একটি পরীক্ষা মাত্র।’


তিনি আরো বলেন, ‘আল্লাহ দেখতে চান মানুষের মধ্যে কে ‘আহসান’ অর্থাৎ সুন্দরতম চরিত্রের অধিকারী এবং উত্তম আমলের অধিকারী। অর্থাৎ, পৃথিবীতে কার কাজ এবং আচরণ সবচেয়ে ভালো, সেটিই এই পরীক্ষার মূল বিষয়।’

বিরোধীদলীয় নেতা আরো বলেন, ‘আয়াতে বর্ণিত আল্লাহর দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো—আজিজ (মহাপরাক্রমশালী)। যারা সৃষ্টিকর্তাকে অগ্রাহ্য করবে, তাদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর। আরেকটি হলো—গাফুর (ক্ষমাশীল)। যারা তাঁর অনুগত হবে, আল্লাহ তাদের প্রতি অত্যন্ত দয়াশীল ও ক্ষমাশীল।’

জামায়াত আমির আরো বলেন, ‘মানুষকে কোনো উদ্দেশ্যহীনভাবে তৈরি করা হয়নি; বরং সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো ভালো কাজ করা। তিনি এই আয়াতের ব্যাখ্যার সাথে একটি হাদিস যুক্ত করে বলেন, ‘মানুষের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে মানুষের কল্যাণে নিয়োজিত থাকে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy