প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:১৩ পিএম (ভিজিট : ১০৬)

X
সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেহেতু তিনি (সাদিক কায়েম) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে জামায়াতের মেয়র পদপ্রার্থী, সেহেতু, নিয়ম অনুযায়ী দলটিতে যোগ দিতে হবে। তাই তিনি ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। খুব দ্রুত জামায়াতে আমিরের সঙ্গে দেখা করবেন এবং আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেবেন।
এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ফেসবুকে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুবার সাংগঠনিক সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।