গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়

2026-07-14T08:00:07+00:00
2026-07-14T08:00:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:০০ এএম   (ভিজিট : ৩৭)
ডা. শফিকুর রহমান
X

ডা. শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও সংসদের বাইরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। 

সোমবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। 

জামায়াত আমির বলেন, ‘২০১৪ সালের ভোট ছিল একেবারে ভোটারবিহীন, ২০২৪–এর ইলেকশন ছিল ডামি। এরপর বহুল প্রত্যাশিত নির্বাচন হলো, সবাই দুটো করে ভোট দিয়েছেন। সরকারও জনগণকে হ্যাঁ–ভোট দিতে বলল। দুইটা শপথ নেওয়ার কথা ছিল। আমরা বিরোধী দল দুইটাই শপথ নিয়েছি, কিন্তু সরকার নেয়নি। জাতিকে তারা ওয়াদা দিয়েছিল।’

বিরোধী দলীয় নেতা বলেন, যারা এখন সংসদে আছেন সবাই দুটি করে ভোট দিয়েছেন। যারা সরকারে আছেন তারাও দিয়েছেন। তারা বলেছিল ক্ষমতায় এলে গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন তারা, সেটি মানছেন না।

তিনি বলেন, আমরা জনগনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। আমার যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়ন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদ ও সংসদের বাইরে আমাদের আন্দোলন চলবে। আমরা চাই সরকারি দল প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বস্তবায়ন করুক।
 
এর আগে, সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিতে নাম দেবে না বলে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy