শিক্ষা মন্ত্রণালয়ের কমেন্ট বক্স অফ, কী বললেন সর্বমিত্র?

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

টানা বৃষ্টিতে দেশব্যাপী জলাবদ্ধতা ও বন্যার মধ্যে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কারণ

2026-07-14T11:45:28+00:00
2026-07-14T11:45:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিক্ষা মন্ত্রণালয়ের কমেন্ট বক্স অফ, কী বললেন সর্বমিত্র?
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ৭৭)
ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা
X

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

টানা বৃষ্টিতে দেশব্যাপী জলাবদ্ধতা ও বন্যার মধ্যে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট বক্স বন্ধ রাখা হয়।

এ নিয়ে সমালোচনা করেছেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা। তিনি বলেন, ‌‌‘একটা মন্ত্রণালয়ের অফিশিয়াল পেজে কমেন্ট বক্স অফ রাখা মানে জনসাধারণের কণ্ঠ রোধ করা, গণতন্ত্রকে হেয় করা।’

সোমবার (১৩ জুলাই) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান রাখার ঘোষণা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়। এরপর সেই পোস্ট শেয়ার করে নিজের ফেসবুক একাউন্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের পরিস্থিতি বিবেচনায় ওই বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হলেও অন্যান্য শিক্ষা বোর্ডে স্থানীয় প্রশাসনের প্রতিবেদনের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের উপযোগী পরিবেশ থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা বারবার স্থগিত হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy