এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

রাজনীতি

চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে

2026-07-14T12:46:49+00:00
2026-07-14T12:46:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে চাঁদার দাবিতে তাণ্ডব
এদের খুঁটির জোর কোথায়? প্রশ্ন জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৩১)
চাঁদার দাবিতে তাণ্ডব, ইনসেটে জামায়াত আমির
X

চাঁদার দাবিতে তাণ্ডব, ইনসেটে জামায়াত আমির

চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার সকাল ১১টা ২৩ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ওই পোস্টে তিনি বলেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। 

তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

জামায়াত আমীর বলেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy