জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শিবিরের ৯ নেতা

অনলাইন ডেস্ক

রাজনীতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি)

2026-07-15T22:47:45+00:00
2026-07-15T23:06:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ শিবিরের ৯ নেতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৪৭ পিএম  আপডেট: ১৫.০৭.২০২৬ ১১:০৬ পিএম  (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদ্য সাবেক সম্পাদক সাদিক কায়েমসহ শিবিরের কেন্দ্রীয় ৯ নেতা। 

সংবদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বুধবার (১৫ জুলাই) শিবিরের সাবেক নেতাদের জামায়াতের সমর্থক ফরম পূরণ করান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত মাসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। 

তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক জামায়াত নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিশে শুরার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

এর আগে, সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের কথা জানান সাদিক কায়েম। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।’

জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কাটানো সময়কে জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ অধ্যায় হিসেবে উল্লেখ করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাদিক কায়েম। একই সঙ্গে সংগঠনের কর্মীদের জন্য দোয়া করেন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy