যে কারণে সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

2026-07-15T23:01:28+00:00
2026-07-16T09:52:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে কারণে সাদিক কায়েম জামায়াতে যোগ দেননি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০১ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৬ ৯:৫২ এএম  (ভিজিট : ৫৫৮)
সাদিক কায়েম
X

সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি মেয়র পদে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

তবে এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জানতে চাইলে বুধবার রাতে তিনি বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের তথ্যটি সঠিক নয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেই ছবিটি দেখে সাদিক কায়েমের যোগদানের কথা বলা হচ্ছে। আদৌ তা সঠিক নয়।

তিনি বলেন, শিবিরের সদ্য সাবেক অনেক নেতাই জামায়াতে যোগ দিয়েছেন। তবে সাদিক কায়েম এখনো যোগ দেননি।

একটি সুত্র জানায়, ডাকসু ভিপি থাকা অবস্থায় তিনি জামায়াতে যোগ দিবেন না। ডাকসুর মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরের ৯ তারিখ। 

এরপর তিনি জামায়াতে যোগ দিবেন। কারণ ডাকসু ভিপি থাকা অবস্থায় জামায়াতে যোগ দিলে ডাকসুর কার্যক্রমে প্রভাব পড়বে। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy