প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০৭ এএম (ভিজিট : ২২৮)

X
জাহিদুল আলম জাহাঙ্গীর
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীর কে অজ্ঞাত পরিচয়ের কয়েক জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের আঘাতে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিএনপির এক কর্মী হাদিস মিয়া ও মারাত্মক রক্তাক্ত জখম হয়।
বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টায় সভাপতির নিজ বাড়ি মিঠামইনের বেড়িবাঁধে বাগান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান জাহাঙ্গীর আলম বাজার থেকে থেকে তার সহযোগী হাদীস মিয়াকে সাথে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে রাতের অন্ধকারে পুর্ব থেকে উৎপেতে থাকা ৩/৪ জনের সংঘবদ্ধ একটি দল তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে দুজনই মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে প্রথমে মিঠামইন হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুতই কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে পৌছালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অনন্ত বসাক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন এবং হাদীস মিয়াকে হাসপাতালে ভর্তি করেন।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্ধেহে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।