ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মাঝেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার ফুটবলাররা।ম্যাচ জয়ের পর মাঠের

2026-07-16T11:48:26+00:00
2026-07-16T11:48:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ইংল্যান্ডকে হারানোর পর বড় ধরনের বিতর্কে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ২০৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মাঝেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন আর্জেন্টিনার ফুটবলাররা। 

ম্যাচ জয়ের পর মাঠের ভেতরেই একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেন তারা, যা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার  আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর আর্জেন্টিনার ফুটবলাররা একটি ব্যানার তুলে ধরেন। সেই ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল— "লাস মালভিনাস সন আরহেনতিনাস", যার অর্থ 'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার'।

আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভানি লো চেলসোকে হাস্যোজ্জ্বল মুখে ব্যানারটি ধরে গ্যালারির দর্শকদের দিকে নাড়তে দেখা যায়। তবে এই ব্যানারটি মাঠের ভেতর কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী— স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর কিংবা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক বা অন্য কোনো সরঞ্জাম প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে ফিফার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।





Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy