৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

অনলাইন ডেস্ক

রাজনীতি

কওমি ঘরানার ৭ ইসলামী রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। হেফাজতের কার্যক্রমকেও ফের

2026-07-16T22:12:38+00:00
2026-07-16T22:12:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম   (ভিজিট : ৯৮৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কওমি ঘরানার ৭ ইসলামী রাজনৈতিক দলের মধ্যে দূরত্ব ঘোচানোর উদ্যোগ নিয়েছে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। হেফাজতের কার্যক্রমকেও ফের বেগবান করতে আমির ও মহাসচিব ৭ দলকে ঐক্যবদ্ধ করার এ প্রক্রিয়া শুরু করেছেন।

ঐক্য প্রক্রিয়ার এক সভায় উপস্থিত কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা গেল, ইসলামী দলগুলোকে জামায়াতে ইসলামীর সঙ্গে করা নির্বাচনী জোট ছাড়ার পরামর্শ দিয়েছেন হেফাজতের ‘মুরব্বিরা’। তবে নির্বাচনী জোট অক্ষুণ্ন রেখে হেফাজতের নেতৃত্বে ঐক্য জোরদারের পক্ষে মত দিয়েছেন কেউ কেউ।

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা সালাউদ্দিন নানুপুরী বললেন, ‘দু-একটি ইসলামী দল নির্বাচনী জোট করেছিল। সব দল করেনি। যারা জোট করেছিল তারা সেখানে থাকবে, নাকি হেফাজতের নেতৃত্বে আগের মত ঐক্যবদ্ধ থাকবে, সেটা জানতে চাওয়া হয়েছিল। জামায়াতে ইসলামীর সঙ্গে কিংবা অন্য দলের সঙ্গে যারা জোট করেছে তাদের আলাদা হয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।’

আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ঐক্য প্রক্রিয়া নিয়ে মতবিনিময় সভা হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। মহাসচিব সাজিদুর রহমানসহ মোট ১০ জন ‘হেফাজতের মুরব্বি’ অর্থাৎ কওমি ঘরানার শীর্ষ আলেমের উপস্থিতিতে সভায় আলোচনা হয়েছে।

সভায় ৭টি ইসলামী রাজনৈতিক দলের প্রতিটির তিনজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। দলগুলো হলো- জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন (চরমোনাই পীর)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনী ঐক্যের’ হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন অংশ নেয়। আর বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয় ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম।

বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত নারী নীতির বিরোধিতা করে ২০১০ সালে আত্মপ্রকাশ করে কওমি মাদ্রাসা ঘরানার অরাজনৈতিক সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ।’ 

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে তারা প্রথম প্রকাশ্যে বড় কর্মসূচি পালন করে। এর পর থেকে নানা ঘটনাপ্রবাহে গত একযুগেরও বেশি সময় ধরে অরাজনৈতিক হেফাজতই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত ছিল।

প্রতিষ্ঠাতা আমির আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর সংগঠনটির কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবার সরব হয়। পরে সংসদ নির্বাচনকেন্দ্রিক ডামাডোলে আবারও পিছিয়ে পড়ে।

শুরু থেকেই হেফাজতে ইসলামের মূল শক্তি কওমি ঘরানার ইসলামী দলগুলো। নির্বাচনী জোটে যাওয়া নিয়ে দলগুলোর মধ্যে বিভক্তির রেশ হেফাজতেও পড়েছিল বলে জানালেন সংগঠনটির কয়েকজন নেতা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy