প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম (ভিজিট : ৩৯)

X
ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলা এলাকায় ফেসবুক লাইভ করার সময় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ছাত্রশিবির ‘জুলাই প্রদর্শনী’র আয়োজন করে। ওই অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করছিলেন ব্যারিস্টার আরমান। এ সময় তার হাত থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই প্রদর্শনী চলাকালীন ব্যারিস্টার আরমানের মোবাইল ফোনটি চুরি হয়। ঘটনার পরপরই তিনি ব্যারিস্টার আরমানকে সঙ্গে নিয়ে শাহবাগ থানায় যান।
তিনি জানান, এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।