মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশের সাকিব

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

জীবন-জীবিকার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন ২০১৮ সালে। কিন্তু প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও হারিয়ে যেতে দেননি শৈশবের ক্রিকেট খেলার স্বপ্ন।

2026-07-21T19:51:57+00:00
2026-07-21T19:51:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশের সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৭)
উইকেটকিপার ব্যাটার নাজমুস সাকিব (২৬)।
X

উইকেটকিপার ব্যাটার নাজমুস সাকিব (২৬)।

জীবন-জীবিকার প্রয়োজনে দেশ ছেড়েছিলেন ২০১৮ সালে। কিন্তু প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও হারিয়ে যেতে দেননি শৈশবের ক্রিকেট খেলার স্বপ্ন। ইচ্ছা আর পরিশ্রমের ওপর ভর করে বাংলাদেশের নাজমুস সাকিব আজ ঠাঁই করে নিয়েছেন মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলে।

পিতৃহীন সাকিবের (২৬) বাড়ি খুলনার রূপসায়। কাজ করেন মালয়েশিয়ার নেগেরি সিমবিলান প্রদেশের ‘সিলিফোকাস এসডিএন’ নামের একটি প্রতিষ্ঠানে। কাজের ফাঁকে নিয়মিত টেপ টেনিস ক্রিকেট খেলতেন তিনি। সেখান থেকেই পরিচয় ঘটে মালয়েশিয়া জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে।

তারপর প্রবাসে থাকা দুই শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সুযোগ পান মালয়েশিয়ার ক্রিকেট ক্লাব ‘এসএসএফ প্যান্থারস’-এ। ক্লাবটিতে নিজের অলরাউন্ড পারফরম্যান্সে স্থানীয় নির্বাচকদের নজর কাড়েন এ উইকেটকিপার ব্যাটসম্যান।
ঘরোয়া ক্রিকেটে টানা তিন বছরের ধারাবাহিক নৈপুণ্যের পর ডাক পান মালয়েশিয়া ‘এ’ দলে। সেখানেও নিজের কার্যকারিতা প্রমাণ করেন, সিঙ্গাপুরের বিপক্ষে একটি টি২০ ম্যাচে ৫০ বলে ১২২ রানের এক ঝোড়ো ইনিংস খেলে নির্বাচকদের দৃষ্টি কাড়েন তিনি।

ধারাবাহিক এই সাফল্যের ফল হিসেবে আসে আন্তর্জাতিক ডাক। ওমানে অনুষ্ঠিত ‘এসিসি মেনস প্রিমিয়ার কাপ’ টি-টোয়েন্টি টুর্নামেন্টের দলে অন্তর্ভুক্ত হন সাকিব।
তারপর গত ৮ জুন শুরু হওয়া ৫০ ওভারের ‘এসিসি মেনস চ্যালেঞ্জ কাপ’-এ মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিবের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। অভিষেক টুর্নামেন্টেই চমক দেখান সাকিব। থাইল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ২৫ বলে ৫৭ রানের এক ইনিংস খেলে দলকে তোলেন ফাইনালে। পরবর্তীতে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতেছে মালয়েশিয়া।

নিজের ভবিষ্যৎ লক্ষ্য ও স্বপ্নের কথা জানিয়ে নাজমুস সাকিব বলেন, “আমার মূল লক্ষ্য মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলকে আগামীতে বিশ্বকাপে দেখা। বিশ্ব র‌্যাংকিংয়ে মালয়েশিয়াকে সেরা ২০-এর মধ্যে নিয়ে আসতে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। মালয়েশিয়ার হয়ে অবদান রেখে নিজের মাতৃভূমি বাংলাদেশকে গর্বিত করাই আমার মূল উদ্দেশ্য।”

এক সাধারণ প্রবাসীর এভাবে ভিনদেশের জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর আনন্দিত মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা।
বিষয়টিকে প্রবাসীদের জন্য প্রাপ্তি হিসেবে দেখছেন স্থানীয় সংবাদকর্মী মোস্তফা ইমরান রাজু। তিনি বলেন, “একজন বাংলাদেশি তরুণ মালয়েশিয়ার জাতীয় দলে খেলছে, এটি আমাদের জন্য আনন্দের ও গৌরবের। এমন ইতিবাচক সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী বাংলাদেশিদের সম্মান অনেক বাড়িয়ে দেয়।”

একই অনুভূতি প্রকাশ করেছেন প্রবাসী ক্রীড়া সংগঠক আজহার উদ্দিন শাকিল। তিনি বলেন, “বাংলাদেশি একজন তরুণ প্রবাসের মাটিতে খেলেই মালয়েশিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, খবরটি শুনে আমি উচ্ছ্বসিত। এটি আমাদের সব প্রবাসীর জন্য অনুপ্রেরণা।”








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy