এমি মার্তিনেজের বার্তায় রহস্যের গন্ধ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের গভীর ক্ষত এখনো টাটকা আর্জেন্টাইন শিবিরে। এই বিষাদের মাঝেই দলটির পোস্টপ্রহরী এমিলিয়ানো মার্তিনেজ

2026-07-21T20:54:41+00:00
2026-07-21T20:54:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
এমি মার্তিনেজের বার্তায় রহস্যের গন্ধ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫৪ পিএম   (ভিজিট : ২০)
এমিলিয়ানো মার্তিনেজ
X

এমিলিয়ানো মার্তিনেজ

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের গভীর ক্ষত এখনো টাটকা আর্জেন্টাইন শিবিরে। এই বিষাদের মাঝেই দলটির পোস্টপ্রহরী এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক মাধ্যমে এমন এক আবেগঘন ও রহস্যময় বার্তা দিয়েছেন, যা ভক্তদের কপালে নতুন উদ্বেগের ভাঁজ ফেলেছে। চতুর্থ নক্ষত্র (বিশ্বকাপ) জয়ের স্বপ্নভঙ্গের পর এখন তিনি আলোচনায় এনেছেন জাতীয় দল থেকে ‘একপাশে সরে দাঁড়ানোর’ সম্ভাবনা।

‘স্কালনেতা’র অন্য খেলোয়াড়দের মতো ‘দিবু’ মার্তিনেজও সামাজিক মাধ্যমে হারের পর নিজের অনুভূতি প্রকাশ করেন। টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হওয়ার কাঙ্ক্ষিত স্বপ্ন অধরা থাকার যন্ত্রণার মাঝেই দলের অন্যতম মূল চালিকাশক্তি নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করলেন। যে পোস্টটি নিয়ে ভক্তরা নিশ্চিন্ত ছিলেন আরও বহু বছরের জন্য, সেখানেই এখন ঝুলছে বড় প্রশ্নের চিহ্ন।

কোচ লিওনেল স্কালোনির চুক্তি শেষে ডিসেম্বরে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত, বিশ্বকাপ শেষেই নিকোলাস ওতামেন্দির অবসর গ্রহণ এবং লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে চলতে থাকা টানাপোড়েনের মাঝে দিবুর এই মন্তব্য আলবিসেলেস্তে সমর্থকদের জন্য যেন এক বিশাল ধাক্কা।

জাতীয় দলের হয়ে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করা এই গোলকিপার লেখেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার ট্রফিটি জিতব, স্বপ্ন দেখেছিলাম তা আর্জেন্টিনায় নিয়ে আসার এবং আবারও ইতিহাস গড়ার।’
এরপরই সেই ইঙ্গিতপূর্ণ ও ভারী বাক্যগুলো লেখেন, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, ‘সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক কিছু নিয়ে ভাবার সময় এসেছে; দেখতে হবে কীভাবে সামনের দিকে এগোনো যায় এবং একপাশে সরে দাঁড়ানোর সময় এসেছে কি না।’

দেশবাসী ও সতীর্থদের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই ভীষণ দুঃখিত। আমার দেশ এবং সতীর্থদের সাহায্য করার জন্য আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।’
সোমবার পরিবারের সদস্য ও সতীর্থদের সাথে বুয়েনস আইরেসে পৌঁছান দিবু। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার আগে নিজ শহর মার দেল প্লাতায় কিছুদিনের ছুটিতে থাকবেন তিনি। ভক্তদের প্রত্যাশা, পরিবার ও দেশের মানুষের ভালোবাসায় এই দুঃসময় কাটিয়ে আবারও আর্জেন্টিনার গোলপোস্টের চেনা দুর্গে ফিরবেন এই বিশ্বসেরা গোলরক্ষক।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy