বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে নেই কুবার্সি, অন্য যারা আছেন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের দুর্ভেদ্য রক্ষণভাগ। কিন্তু গোটা বিশকাপে স্রেফ একটি গোল হজম করে

2026-07-22T21:19:43+00:00
2026-07-22T21:19:43+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বিশ্বকাপের সেরা একাদশের লড়াইয়ে নেই কুবার্সি, অন্য যারা আছেন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ১১০)
পাউ কুবার্সি। ছবি: রয়টার্স
X

পাউ কুবার্সি। ছবি: রয়টার্স

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের দুর্ভেদ্য রক্ষণভাগ। কিন্তু গোটা বিশকাপে স্রেফ একটি গোল হজম করে ইতিহাস গড়া দলটির দুই সেন্টার-ব্যাক পাউ কুবার্সি ও এমরিক লাপোখ্তরে কেউই জায়গা পাননি ফিফার সেরা একাদশ বাছাইয়ের ভোটিং তালিকায়!
উত্তর আমেরিকা বিশ্বকাপে দারুণ এক সেন্ট্রাল ডিফেন্সিভ জুটি গড়ে তোলেন এই দুজন। আসরে স্পেন একটি গোল হজম করে শুধু কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। কুবার্সি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন।
তারপরও বিশ্বকাপের সেরা একাদশের জন্য ডিফেন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় তাদের না থাকাটা বিস্ময় জাগানিয়া। প্রতিটি বিশ্বকাপে ফিফা সেরা একাদশ বাছাইয়ের জন্য সাধারণ দর্শকদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফর্মেশনে দল গঠন করতে পারছেন ভোটাররা।
ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন অবশ্য চ্যাম্পিয়ন স্পেনের মার্ক কুকুরাইয়া ও পেদ্রো পররো। তালিকায় থাকা অন্য ডিফেন্ডাররা হলেন রানার্সআপ আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গাব্রিয়েল মাগালাইস ও ফ্রান্সের দাইয়ু উপামেকানো।
গোলরক্ষকদের তালিকায় আছেন গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, কেপ ভার্ডের ভাজিনিয়া, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম।
মিডফিল্ড ও উইংয়ে আছেন গোল্ডেন বল জয়ী স্পেনের রদ্রি, লামিনে ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, আর্জেন্টিনার এন্সো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মরক্কোর ইসমায়েল সাইবারি।
আক্রমণভাগে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর জুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড ও আর্জেন্টিনার লিওনেল মেসি।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy