জামায়াত যুদ্ধাপরাধীদের দল: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ উঠিয়ে

2026-07-22T22:51:32+00:00
2026-07-22T22:51:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামায়াত যুদ্ধাপরাধীদের দল: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৫১ পিএম   (ভিজিট : ৪৩)
চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম
X

চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ উঠিয়ে নেওয়ার পরই একপর্যায়ে পরাজিত হয়েছে। কারণ, জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।

বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দলটির কুমিল্লা জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিভিন্ন সময় জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে—এটা আমাদের সামনে পরিষ্কার। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, আবার বিএনপির সময় বিএনপির সঙ্গে, আবার অন্যদের সঙ্গে। এরপরও তারা কোন চেতনা নিয়ে কাজ করত? চেতনাটা ছিল ইসলাম। কিন্তু যখন লোগো থেকে ইসলামকে উঠিয়ে ফেলেছে, এখন আর তাদের কোনো দ্বিতীয় চেতনা আমার জানা নেই।

তিনি আরো বলেন, ‘অন্যান্য যে ইসলামী দল রয়েছে, যারা তাদের সঙ্গে সম্পৃক্ততা রাখে, তারাও এখন ইসলাম হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কারণ জামায়াত পরিষ্কার বলেছিল, তারা ক্ষমতায় যেতে পারলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

এ সময় সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আলহাজ্ব আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy