জামায়াত এমপি গাজী নজরুলের পদ যাচ্ছে না: চিফ হুইপ

অনলাইন ডেস্ক

রাজনীতি

বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ

2026-07-22T23:25:57+00:00
2026-07-22T23:25:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জামায়াত এমপি গাজী নজরুলের পদ যাচ্ছে না: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:২৫ পিএম   (ভিজিট : ১০০৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ বুধবার রাতে এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য পদ তখনই শূন্য হয়, যদি কোনো সদস্য যে রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা সংসদে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। কিন্তু গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এ দুটির কোনোটিই ঘটেনি। ফলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে না।

জামায়াত যদি তার সদস্যপদ বাতিলে স্পিকার ও ইসির কাছে আবেদন করে, তাহলে তার সদস্য পদ থাকবে কিনা—এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বললেন, জামায়াত যদি সে ধরনের কোনো পদক্ষেপ নেয় সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। সেক্ষেত্রেও তিনি পদত্যাগ করেছেন কিনা সে প্রশ্নটি উঠবে।-সুত্র আগামীর সময়

এর আগে এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, ‘‘সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে ‘পদত্যাগ’। তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে। কারণ ‘নৈতিকস্খলন’। প্রশ্ন হচ্ছে সংসদ সদস্য থাকতে পারবেন কি না? আমার মতে না।’’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy