স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

বুলেটিন ডেস্ক

জাতীয়

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই

2026-07-23T15:26:13+00:00
2026-07-23T15:26:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ২৭)
আ ন ম এহছানুল হক মিলন
X

আ ন ম এহছানুল হক মিলন

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনায় সংশোধিত সূচি অনুযায়ী বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিজ্ঞান বিভাগে পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিতে পারেনি তারাও নতুন করে পরীক্ষার সুযোগ পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী৷ এ কারণে বোর্ডে পরীক্ষার জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট বোর্ডে নিবন্ধন করতে বলা হয়েছে।

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে সৃষ্ট দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা হলো-চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy