ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার

2026-07-23T20:20:51+00:00
2026-07-23T20:34:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ২৩.০৭.২০২৬ ৮:৩৪ পিএম  (ভিজিট : ৪৩)
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি: সংগৃহীত
X

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি: সংগৃহীত


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। 

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ পরিস্থিতিতে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।’

এর আগে, গত ২১ জুলাই রাতে অসুস্থতা অনুভব করলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সর্বশেষ চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy