‘জামায়াতের মিষ্টি কথায় বিশ্বাস মানেই শয়তানের পথে হাঁটা’

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জামায়াত সম্পর্কে বিএনপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।তাঁর দাবি,

2026-07-24T13:58:23+00:00
2026-07-24T13:58:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘জামায়াতের মিষ্টি কথায় বিশ্বাস মানেই শয়তানের পথে হাঁটা’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৩৪)
মুহাম্মদ রাশেদ খান
X

মুহাম্মদ রাশেদ খান

বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জামায়াত সম্পর্কে বিএনপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 

তাঁর দাবি, সুযোগ পেলেই দলটি বিএনপির ক্ষতি করার চেষ্টা করবে। তাই জামায়াতের ‘মিষ্টি কথায়’ বিশ্বাস করা মানে ‘শয়তানের দ্বারা বিভ্রান্ত হওয়া’।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লেখেন, অতীতে বিএনপি সফলভাবে দেশ পরিচালনা করেছে এবং দলটি জানে কখন কী সিদ্ধান্ত নিতে হয়। তাঁর ভাষ্য, বিএনপির অভিজ্ঞতা ও বাস্তবতা অনুধাবনের সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, বিএনপির জামায়াতের কাছ থেকে শেখার কিছু নেই।

তিনি দাবি করেন, জামায়াতের ‘হঠকারী রাজনীতি’কে প্রশ্রয় দিলে বিএনপি ও দেশ—উভয়কেই এর মূল্য দিতে হতে পারে। তাঁর মতে, জামায়াতকে যত সুযোগ-সুবিধাই দেওয়া হোক না কেন, সুযোগ পেলেই দলটি ‘ছোবল মারবে’।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে থেকে জামায়াত বিএনপির ক্ষতি করেছিল। ভবিষ্যতেও একই ধরনের চেষ্টা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে এখন দুই পক্ষের বক্তব্যে অনেক মিল দেখা যাচ্ছে। তাই এ বিষয়ে সতর্ক থাকার বিকল্প নেই।





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy