শিবিরের কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক পরিবেশ এমন

2026-07-27T22:55:28+00:00
2026-07-27T22:57:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবিরের কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না: সেলিম উদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫৫ পিএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১০:৫৭ পিএম  (ভিজিট : ৪২)
মোহাম্মদ সেলিম উদ্দিন
X

মোহাম্মদ সেলিম উদ্দিন

ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক পরিবেশ এমন যে, সেখানে কেউ সিগারেট খায়, এটা কল্পনাও করা যায় না।’

রবিবার একটি টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘শিবির বা জামায়াতে যোগ দেওয়ার জন্য সিগারেট না খাওয়া কোনো পূর্বশর্ত নয়। তবে সংগঠনের ইতিবাচক পরিবেশে আসার পর অনেকেই অল্প সময়ের মধ্যেই এই অভ্যাস ত্যাগ করেন।’

তিনি জানান, ছাত্রশিবির মূলত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়। প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন স্তরের জন্য সংগঠনের পৃথক সিলেবাস রয়েছে। কোনো শিক্ষার্থীকে সাথী বা সদস্য হিসেবে মনোনীত করার আগে তার বন্ধু-বান্ধব, পারিবারিক ও সামাজিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেওয়া হয়, যাতে তার চারিত্রিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

জামায়াতের এ নেতা বলেন, শিবিরের সদস্যরা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ জামায়াতে আদায় করেন। পাশাপাশি কোরআন অধ্যয়ন ও সাহিত্যচর্চা করেন, যা তাদের শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

নেতৃত্ব নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটাররা সাধারণত উচ্চ নৈতিক চরিত্রের অধিকারী ব্যক্তিদেরই প্রাধান্য দেন। এ কারণেই সংগঠনে মাদক বা নেশাজাতীয় কোনো কিছুর স্থান নেই বলে দাবি করেন তিনি।’





Loading...
Loading...


সোশ্যাল মিডিয়া এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy