প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০৫ পিএম (ভিজিট : ১৮)

X
ছবি : প্রতিনিধি
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুবিধাভোগিদের মাঝে রিপ্লেসমেন্ট ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেওয়া ছাগল কোয়ারেন্টাইন সময়কালে মারা যাওয়া ছাগলের পরিবর্তে সুফলভোগীদের মাঝে পুনরায় ছাগল বিতরণ করা হয়। এতে ৩২ জন সুবিধাভোগিকে ছাগল দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, বিএনপি সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল আজিজ সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।