সারজিসের প্রশ্ন— তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?

বুলেটিন ডেস্ক

রাজনীতি

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি কি শেখ হাসিনা হতে চান? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য

2026-07-30T17:21:25+00:00
2026-07-30T17:30:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারজিসের প্রশ্ন— তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৫:৩০ পিএম  (ভিজিট : ৩৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তারেক রহমানকে উদ্দেশ্য করে "তিনি কি শেখ হাসিনা হতে চান?" এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। 

তিনি দাবি করেন, সিলেটের পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় বিএনপির নেতাকর্মীরা এনসিপির কর্মীদের ওপর হামলা চালিয়েছে। 

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

হবিগঞ্জের পর এবার সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। প্রথমে সিলেটের গোলাপগঞ্জে এবং পরে সিলেটের পাঁচ মাইল বাজারে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সারজিস।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন সারজিস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy