প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৫ পিএম আপডেট: ৩০.০৭.২০২৬ ১১:৩০ পিএম (ভিজিট : ৯১৪)

X
প্রধানমন্ত্রী তারেক রহমান, এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘প্রিয় তারেক রহমান, আপনার রাজনৈতিক কৌশল কি সহিংসতা, ভীতি সৃষ্টি এবং বিরোধী মত দমনের ওপর নির্ভরশীল? বাংলাদেশের জনগণ আর রক্তপাত দেখতে চায় না; তারা এই প্রশ্নের সুস্পষ্ট উত্তর চায়।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এই পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পাটওয়ারীর এ পোস্টেটি মাত্র ৩০ মিনিটের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টে সাড়ে হাজার হাজার লাইক, হাজার হাজার কমেন্ট ও শত শত শেয়ার হয়।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে।
এ হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের হলে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন।