প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১:১৩ পিএম (ভিজিট : ৫৬০)

X
জাহিদুল ইসলাম, মনিরা শারমিন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের ফেসবুক পোস্ট মুছে ফেলার পর এনসিপি নেত্রী মনিরা শারমিন একটি পোস্ট দিয়েছেন।
শুক্রবার ( ৩১ জুলাই) রাত ১ টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘জামায়াতের ৬০ বছর বয়েসী সংসদ সদস্য ১৭ বছরের কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে যে কেলেঙ্কারির জন্ম দিয়েছেন সেটা এই জুলাই মাসেই ছিল। ঘটনা শুধু আলোচনাতেই ছিলেন না বরং বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।’
তিনি আরও লেখেন, কিছু মানুষ দেখলাম যারা হামলার প্রতিবাদ না জানিয়ে এর মধ্যে ডিপ প্ল্যানের গন্ধ পাচ্ছে। এনসিপির রাজনীতি দাঁড়ালে কারও কারও অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা অস্বীকার করে অন্যকে সন্দেহের চোখে দেখা একরকম অসুখ।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, আরোগ্য কামনা করি। আমীন।’
উল্লেখ্য, এর আগে একই দিন হবিগঞ্জ ও মৌলভীবাজারে হামলার ঘটনাকে "সুপরিকল্পিত" বলে মন্তব্য করে একটি পোস্ট দিয়েছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। পরে তিনি সেটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুছে ফেলেন।