বিএনপি কর্মসংস্থানের কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপি নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে। এই চাঁদাবাজির চাকরি জনগণ চায় না বলে

2026-07-31T14:16:32+00:00
2026-07-31T14:16:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি কর্মসংস্থানের কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম   (ভিজিট : ২৮)
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান
X

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান

বিএনপি নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের কথা বলে এখন টেম্পু স্টান্ডে চাকরি দিচ্ছে। এই চাঁদাবাজির চাকরি জনগণ চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। 

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি বার্ষিক জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বিএনপির মহাসচিবের কথার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, উল্টো দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার নৈতিকতা হারিয়েছে।

তিনি আরও বলেন, কোনো আধিপত্যের কাছে মাথানত করব না। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার ছিনিয়ে আনা হবে। গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেয়া হবে না।

একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।’

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy