নতুন দায়িত্ব পেলেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ওবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল

2026-07-31T22:20:43+00:00
2026-07-31T22:20:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন দায়িত্ব পেলেন মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ৩৯)
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস
X

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে মির্জা আব্বাস শারীরিক অসুস্থতা নিয়ে মালয়েশিয়ায় একটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে কবে তিনি কবে দেশে ফিরবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নতুন দায়িত্ব পাওয়ার ফলে চিকিৎসাধীন অবস্থাতেই দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালগুলোর অন্যতম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে থাকবেন মির্জা আব্বাস।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy