নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন? জানালেন নিজেই

বুলেটিন ডেস্ক

রাজনীতি

জুলাই আন্দোলনে চোখ হারানো আলিফের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক

2026-08-03T18:34:33+00:00
2026-08-03T18:34:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাসীরুদ্দীন পাটওয়ারীর চোখে ব্যান্ডেজ কেন? জানালেন নিজেই
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে চোখ হারানো আলিফের প্রতি সংহতি ও সহানুভূতি প্রকাশ করে চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

আজ সোমবার (৩ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতীকী প্রতিবাদ জানান। 

তার এই উদ্যোগ আন্দোলনে আহতদের প্রতি সম্মান, সংহতি এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই চেয়ার জনগণ কেড়ে নেবে।

তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাইয়ের শহীদ ও আহতদের নিয়ে আদালতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy