তিতুমীর কলেজে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির দুই নেতা আহত

অনলাইন ডেস্ক

রাজনীতি

সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

2026-08-05T12:48:35+00:00
2026-08-05T12:48:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তিতুমীর কলেজে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির দুই নেতা আহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন ও সদস্য সচিব আল নোমান নিরব আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ছাত্রশক্তির নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় সাখাওয়াত হোসাইন ও আল নোমান নিরবকে বেধড়ক মারধর করা হয়। 

পরে উপস্থিত শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহত আল নোমান নিরব বলেন, ‘কোনো ধরনের বাকবিতণ্ডা বা কথোপকথন ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেনসহ সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy