রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ

অনলাইন ডেস্ক

রাজনীতি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

2026-08-06T13:19:15+00:00
2026-08-06T13:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ১৯)
ফাইল ছবি
X

ফাইল ছবি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে । আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) এই তালিকা পাঠানো হয়।

এর আগে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চেয়েছে নির্বাচন কমিশন।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে কেবল সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই তাদের তালিকা নিয়ে ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy