এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ শুরু, নিরসন হবে গ্যাস সংকট

চট্টগ্রাম ব্যুরো

জাতীয়

কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় দুই সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার চালু হয়েছে।

2026-08-06T17:53:49+00:00
2026-08-06T17:53:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ শুরু, নিরসন হবে গ্যাস সংকট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২৫)
মহেশখালী এলএনজি টার্মিনাল
X

মহেশখালী এলএনজি টার্মিনাল

কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় দুই সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার চালু হয়েছে। এর মাধ্যমে এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এতে চলমান গ্যাস সংকট দ্রুত সময়ে নিরসন হবে বলে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) উপ মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী।

তিনি বলেন, আমাদের এফএসআরইউতে একটি দুর্ঘটনা ঘটেছিল। দেশি ও বিদেশি প্রকৌশলীরা তা মেরামতে অক্লান্ত পরিশ্রম করছেন। ফলে বুধবার রাত থেকেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

তিনি বলেন, আমরা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছি।

চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্যাস গ্রহণ করে বর্তমানে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এই সরবরাহ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।

জানা গেছে, টার্মিনালে দুটি বয়লারের মধ্যে একটি বুধবার রাত থেকে চালু হয়েছে। এতে বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি (মিলিয়ন ঘনফুট) গ্যাসের জোগান একলাফে না বাড়লেও ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে।

গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছিল। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ আরও কমিয়ে দেওয়ায় সংকট চরম রূপ নেয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy